চিশতিয়া মসজিদ–ব-ালুচর নতুন বাজার
সড়ক নির্মাণকাজ উদ্বোধন
সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে চিশতিয়া মসজিদ থেকে ব-ালুচর-নতুন বাজার পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন।
নগরবাসীর চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে এ সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে জানান সিসিক প্রশাসক। একই সঙ্গে সড়কের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণের কাজও চলছে।
নির্মাণকাজ উদ্বোধনকালে সিলেট জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাবেক আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা লোকমান ভূঁইয়া, মহানগর যুবদলের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সদস্য জাহেদ আহমদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইকব-াল হোসেন গেদু, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ, রিয়াজ আহমদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সল, বিএনপি নেতা ইউনুস মিয়া, জুবের আহমদ, টুনু মিয়া, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এনামুল হক শামিম, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সনি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকা পরিদর্শন: একই দিন সিসিক প্রশাসক নগরীর আরামবাগ ২ নম্বর রোড থেকে বাইতুল জান্নাত মসজিদ হয়ে জোনাকি বায়তুল নূর মসজিদ পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামোর বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।