তাজা খবর
বিজ্ঞাপন

চুল কাটা-ফেসিয়ালের বিল ২৫০০ টাকা, সেলুনকে ৫ হাজার টাকা জরিমানা

Desk Editor ২৪ দিন আগে | ০৯:১৬ PM

চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।

অভিযান সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এক ভোক্তার কাছ থেকে চুল কাটা, শেপ করা ও ফেসিয়াল বাবদ সিপি হেয়ার জোন ২ হাজার ৫০০ টাকা দাবি করে। পরে ওই ভোক্তা ২ হাজার টাকা পরিশোধ করে সেবা নেন। অভিযানের সময় বিষয়টি পর্যালোচনা করে প্রতিষ্ঠান-টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ার অভিযোগে সিপি হেয়ার জোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠানগুলো।

বিজ্ঞাপন

অভিযানের অংশ হিসেবে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ