তাজা খবর
বিজ্ঞাপন

হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ২৫।

খবর টিভি ডেস্ক ৭৩ দিন আগে | ০৯:৩২ PM
ছবি:আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।
ছবি: ছবি:আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।

হাদী হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ, সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ২৫

পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিম এর বিশেষ প্রতিবেদন : 


শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারসহ চার দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ছবি: আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।

ছবি:আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।

রোববার (১১ জানুয়ারি) দুপুরের পর পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে পৌঁছে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বিজ্ঞাপন

এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিকেল প্রায় ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বির সমাপনী বক্তব্য চলাকালে সেনা সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ছবি:আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।

ছবি:আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।

আন্দোলনকারীদের অভিযোগ, বক্তব্য চলাকালীন সেনা সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেন। এতে ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, আতিকুর রহমান, মজাহারুল ইসলাম সেলিম, খোরশেদ মাহমুদ, মাহফুজুর রহমানসহ প্রায় ২৫ জন আহত হন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
ছবি:আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।

ছবি:আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় ফজলে রাব্বী অভিযোগ করে বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। প্রায় শেষ বক্তব্য দিয়ে সরে যাওয়ার সময় সেনাবাহিনী আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে অনেকেই আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

অন্যদিকে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন,
“দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে ওঠে। সরিয়ে দেওয়ার সময় কারো গায়ে লাঠির আঘাত লাগতে পারে, তবে পরিকল্পিত লাঠিচার্জ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত।”

বিজ্ঞাপন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান,
“২০ থেকে ২৫ জন আহত রোগী হাসপাতালে এসেছে। তাদের বেশির ভাগেরই ব্লান্ট ইনজুরি রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ