তাজা খবর
বিজ্ঞাপন

নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিসপ-এর শুভেচ্ছা

Liton mahmud ২০ দিন আগে | ০৪:৫৬ PM

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।

​সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জিসপ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেনসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শুভকামনা জানান।

​নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞা, অভিজ্ঞতা, দূরদর্শিতা ও দায়িত্বশীল নেতৃত্বে দেশে বহুদলীয় শাসনব্যবস্থা আরও সুসংহত ও প্রসারিত হবে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় ন্যায়, সাম্য, সুশাসন ও জনকল্যাণ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ও আদর্শিক ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

​বিবৃতিতে আরও বলা হয়, তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে শান্তি-শৃঙ্খলা, জাতীয় ঐক্য, সমৃদ্ধি, শিক্ষা ও উন্নয়নের পথ সুগম হবে এবং বাংলাদেশের মিশন ও ভিশন বাস্তবায়নের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রাষ্ট্রপতিকে তিনি শক্তি, সাহস ও প্রজ্ঞা দান করবেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায় হবেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ