বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নি-হত
মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া।
বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নি-হত হয়েছেন।
রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নি-হত মো. রফিকুল ইসলাম (৫৬) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর-দেহ উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নি-হতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।