তাজা খবর
বিজ্ঞাপন

গজালিয়ায় ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

Desk Editor ২০ দিন আগে | ০৫:৩১ PM

গজালিয়ায় ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

 

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

 

বিজ্ঞাপন

বান্দরবানের লামা উপজেলার গজালিয়ায় ‘নবদিগন্ত স্পোর্টিং ক্লাব’-এর সৌজন্যে গজালিয়া সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) গজালিয়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ তারেক আজিজ, ক্যাম্প কমান্ডার, গজালিয়া আর্মি ক্যাম্প। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবু মংক্যাচিং চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, গজালিয়া ইউনিয়ন বিএনপি।

বিজ্ঞাপন

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফসান জানি, এএসআই (নিঃ), গজালিয়া পুলিশ ফাঁড়ি। এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণ সমাজকে মা-দক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল পাওমুম স্কুল, আলক পাড়া একাদশ ও বড় বমু হেডম্যান পাড়া একাদশ। ম্যাচকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় দলের খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ক্রীড়াপ্রেমীরা মাঠে ভিড় করেন।

বিজ্ঞাপন

 

টুর্নামেন্টের পুরো আয়োজন ও ম্যাচ পরিচালনায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানের উপস্থাপনা ও ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম।

 

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, গজালিয়ার বিভিন্ন এলাকার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ