তাজা খবর
বিজ্ঞাপন

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল আলমারি উপহার 

Desk Editor ১৮ দিন আগে | ০৮:৩৫ PM

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল আলমারি উপহার 

 

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণের জন্য একটি আধুনিক ও মানসম্মত স্টিল আলমারি উপহার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

রবিবার (২৩ আগস্ট ২০২৬) সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপহার সামগ্রী গ্রহণ করেন ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।

যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক আনোয়ার মিয়ার অর্থায়নে তাঁর ভাতিজা আইনাকান্দি মহল্লার আতাউর রহমান স্বেচ্ছায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে স্টিলের আলমারিটি পরিষদের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

 

হস্তান্তর অনুষ্ঠানে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ইউপি সচিব আব্দুস সবুর, ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।জানা যায়, সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস সুরক্ষিতভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। আইনাকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, লন্ডন টাওয়ারের স্বত্বাধিকারী ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আনোয়ার মিয়ার আর্থিক সহায়তায় স্টিলের আলমারিটি প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন

উপহারটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ও ইউপি সচিব আব্দুস সবুরসহ পরিষদের সকল সদস্য আনোয়ার মিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণে এ উপহারটি কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ