তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মতবিনিময় সভা।

Desk Editor ১৭ দিন আগে | ০৪:৩০ PM

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মতবিনিময় সভা।

 

 

সেলিম মাহবুব, ছাতক:

 

বিজ্ঞাপন

ছাতকে অননুমোদিত ও পরিবেশের ছাড়পত্র বিহীন ক্ষুদ্র চুন শিল্প কারখানার বিষয়ে করণীয় নির্ধারণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চুন কারখানার মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস,চুন ব্যবসায়ী ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ক্ষুদ্র চুন শিল্প সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, চুন ব্যবসায়ী লিজন তালুকদার, আশরাফুল হক খেলন, সাজ্জাদুর রহমান, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি খালেদ মিয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমুখ।

 

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেছেন, ছাতকে ৩০০ বছরের পুরানো ব্যবসা হচ্ছে চুন শিল্প। অতীতে ছাতকের কারখানার চুন দেশের কল- কারখানায় সাপ্লাই হতো এবং বিদেশেও চুন রপ্তানি করা হতো। অতীতের বন-খাগড়া ও লাকড়ি দিয়ে চুন পুড়ানো

হয়েছে। মধ্য খানে কিছুদিন চুন কারখানায় গ্যাস সংযোগ দেয়া হয়।গ্যাস সংকটের কারণ থাকায় আবারো ব্যবসায়ীরা পুরানো পদ্ধতিতে ফিরে এসেছেন।

 

বিজ্ঞাপন

পরিবেশ বিষয় ও জ্ব-ালানি কাঠের ব্যবহার নিয়ে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বন-বিট কর্মকর্তা।

 

এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী করণীয় নির্ধারণ করার কথা বলেছেন কর্মকর্তাবৃন্দ। চুন শিল্প রক্ষা করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ব্যবসায়ী ছাড়াও ১৮ শ শ্রমিকের কর্মসংস্থান জড়িয়ে আছে ছাতকের ৫২ টি ক্ষুদ্র চুন উৎপাদন শিল্পের সাথে।

বিজ্ঞাপন

 

ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেছেন, পরিবেশের ছাড়পত্র -ট্রেড লাইসেন্স সহ সরকারি সকল নিয়ম মেনে এবং সরকারি সকল ট্যাক্স ফি দিয়েই তারা ব্যবসা করতে আগ্রহী। এ জন্য তারা সরকারি কর্মকর্তা-বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা চেয়েছেন।

 

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সামছু মিয়া, চুন ব্যবসায়ী মমিন চৌধুরী, মিজানুর রহমান জাবেদ, রুহুল আমিন, কয়েছ আহমদ, জাকারিয়া, সাহাব উদ্দিন, ইউসুফ আলী, সুহেল আহমদ, আমির হোসেন, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাহিদ আলী, রেজাউল করিম রেজা, উজ্জীবক সুজন তালুকদার, আমির আলী, ফজল উদ্দিন, আবু বক্কর সিদ্দিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ