জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে পবিত্র ঈদ-ই -মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে পবিত্র ঈদ -ই- মিলাদুন্নবী (সা:) ও সীরাতুন নবী (সা:) উদযাপন কমিটি ও খাঁন বাহাদুর মোখলেছুর রহমান দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই জায়গায় এসে শেষ হয়।
এতে মুফতি আন ম আব্দুল করিম,
বিএনপির সদস্য মো: ইউনুস শেখ , জেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক /শিক্ষার্থী ও মুসলিরা অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সরকারী অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভা অনুস্ঠিত হয়।