ময়মনসিংহে ৮৫০ পিস ইয়-াবাসহ দুই শীর্ষ মা-দক কারবারি গ্রেপ্তার।
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৮৫০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুই মা-দক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব আবদুল্লাহ আল মামুন এবং জেলা গোয়েন্দা শাখা ডিবি-দক্ষিণ-এর ওসি জনাব মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের এসআই (নিঃ) রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গত ২৫ আগস্ট বিকেল ৪:১০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন দিগারকান্দা শান্তিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮৫০ পিস ইয়-াবাসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মামুনুর রশিদ (৫৩)
মোঃ আলমগীর হোসেন (৩৮)
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মা-দক কারবারের সাথে জড়িত। ধৃত আসামি মোঃ মামুনুর রশিদের বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি এবং মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।