তাজা খবর
বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন  উপলক্ষে নোয়ারাই ইউনিয়নে র‍্যালি অনুষ্ঠিত

Desk Editor ১৫ দিন আগে | ০৫:১৬ AM

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন 

উপলক্ষে নোয়ারাই ইউনিয়নে র‍্যালি অনুষ্ঠিত

 

সেলিম মাহবুব,ছাতক থেকেঃ

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে জুশনে জুলছে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় মানিকপুর হোসাইনিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন ও কচুদাইড়, মানিকপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি, যুবক, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র বৃন্দ।

 

র‍্যালি টি নোয়ারাই ইউনিয়নের কচুাইড় ও মানিকপুর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে শেষ হয় মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য বলেন “ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মাহে রবিউল আউয়ালে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র জাহানের রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর সু-মহান আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার জগত থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।##

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ