তাজা খবর
বিজ্ঞাপন

সমাজসেবা কর্তৃক প্রান্তিক পেশাজীবীদের বান্দরবানে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

Desk Editor ১৮ দিন আগে | ১২:২১ PM

সমাজসেবা কর্তৃক প্রান্তিক পেশাজীবীদের বান্দরবানে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

 

 

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক পেশাজীবীদের নিয়ে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (২৫ আগস্ট) বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বান্দরবান সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৩০ জন প্রান্তিক পেশাজীবী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।

বিশেষ অতিথি ও মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন জেট এম মিজানুর রহমান খান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালী ও প্রশিক্ষক (TOT)।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন মহুরি, উপ-পরিচালক, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যজিৎ মজুমদার, বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

 

প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সক্ষমতা উন্নয়ন, যোগাযোগ ও আচরণগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

 

আয়োজকরা জানান, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমানের টেকসই উন্নয়নই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

 

বিজ্ঞাপন

বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন ও বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার অধীনে পরিচালিত ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ