তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় ব-ালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নি-হত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব-ালুবাহী ট্রাকের চাপায় আসাব আলী (৫০) নামে এক ভ্যানচালক নি-হত হয়েছেন।
সোমবার ( ৩১ আগস্ট ) দুপুর ১টার দিকে উপজেলার তালগাছি – মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি-হত আসাব আলী উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দী গ্রামের মৃত যাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয় জুনু মাস্টার জানান, আসাব আলী ভ্যানযোগে মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভাদালিয়াকান্দী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব-ালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত-্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ