তাজা খবর
বিজ্ঞাপন

*সোরমান আলীর মৃত-্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* 

Desk Editor ২৪ দিন আগে | ০৪:২৫ PM

*সোরমান আলীর মৃত-্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো: সোরমান আলীর আকস্মিক মৃত-্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

 

 

আজ এক শোক বার্তায় মাননীয় মন্ত্রী বলেন, “হাজী মো: সোরমান আলী ছিলেন রাজপথের একজন ত্যাগী ও লড়াকু সৈনিক। সিলেটের রাজনৈতিক অঙ্গনে এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই মৃত-্যুতে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে এবং সিলেট বিএনপি পরিবারে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হবার নয়।”মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন এই প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

 

 

উল্লেখ্য, হাজী মো: সোরমান আলী যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের মেমোরিয়াল স্লোন কেটারিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার রাতে ইন্তেকাল করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ