বগুড়া সদরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কা/টা পড়ে গৃহবধূর মৃ/ত্যু।
মোঃ আব্দুল আলীম ,বগুড়া
বগুড়া সদরের শহরদিঘী এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া (৪২) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মর্মান্তিক মৃত-্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কৈচড় গফুর রোড সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নি-হত রাবেয়া বগুড়া সদর উপজেলার শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নি-হত রাবেয়া গত তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রবিবার সকালে তিনি পরিবারের অজান্তে কৈচড় গফুর রোড এলাকার রেললাইনের ওপর চলে যান। এ সময় ঢাকাগামী বা অন্য কোনো ট্রেন অতিক্রম করার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত-্যু হয়।
সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নি-হতের মর-দেহ উদ্ধার করে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে মর-দেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।