তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ার ব্যবসায়ীর মর-দেহ সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের যমুনা ইকোপার্কের একটি গোলঘর থেকে আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) নামে এক ব্যবসায়ীর মর-দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যমুনা সেতুর পশ্চিমপাড়ের উত্তর পাশে অবস্থিত ইকোপার্ক থেকে মর-দেহটি উদ্ধার করা হয়।
নি-হত আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, পারিবারিকভাবে রাগারাগির পর প্রায় দুই দিন আগে আব্দুস সালাম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সোমবার সন্ধ্যায় ইকোপার্কের একটি গোলঘরের বেঞ্চের ওপর তার মর-দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর-দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর-দেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি রাকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে নি-হতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত-্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত-্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ