তাজা খবর
বিজ্ঞাপন

চলন্ত ট্রেনে ধর-্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার এক

Desk Editor ১১ দিন আগে | ০৭:৪৩ PM

চলন্ত ট্রেনে ধর-্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার এক

 

 

৩১ আগস্ট ২০২৬ সোমবার রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন থেকে একজন নারী কলার কান্নাজড়িত স্বরে জানান তাকে ৩জন মিলে চলন্ত ট্রেনে ধর্ষন করেছে। ৯৯৯ চলন্ত ট্রেনের অবস্থান জেনে নিয়ে ট্রেনের পরবর্তী স্টপেজ পাবনার শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

বিজ্ঞাপন

 

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ কাইফ শাহ এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপা-চার এএসআই তরুন কুমার আচার্য্য।

ঘটনাসূত্রে জানা যায়, কলার ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন টিকেট ছাড়া। ট্রেনের রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা বলেন। পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন মিলে সিটে বসানোর কথা বলে তাকে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে ধর-্ষণ করে।

বিজ্ঞাপন

সংবাদপ্রাপ্ত হয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেন-টি শান্তাহার স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারী কলার (৪৪) কে উদ্ধার করে এবং ধর্ষনের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২),পিতা- মৃত মাসুদ রানা, সাং- আব্দুলপুর, থানা- লালপুর, জেলা- নাটোরকে গ্রেফতার করে। বাকি দুইজনকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যহত আছে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ