তাজা খবর
বিজ্ঞাপন

কালির আঁচড়ে জমানো ভালোবাসা পৌঁছে যাক প্রিয়জনদের কাছে

Desk Editor ৯ দিন আগে | ১০:৫২ PM

বাকৃবি প্রতিনিধি

 

জীবনের ব্যস্ত স্রোতে ভেসে যেতে যেতে আমরা কত কথাই না মনের মধ্যে চেপে রাখি। বাবার কপালের ভাঁজে জমে থাকা ক্লান্তি, মায়ের চোখের কোণে লুকানো নির্ঘুম রাতের ছাপ- এসব আমরা দেখি, অনুভব করি, কিন্তু মুখ ফুটে বলা হয় না, “তোমাদের জন্য আমি কৃতজ্ঞ, তোমাদের আমি ভালোবাসি।” আত্মীয়স্বজন হোক বা প্রিয় মানুষ, সকলের উপস্থিতি যে আমাদের কাছে কতটা ভালোলাগার সেটা হয়তো বিশাল কোনো মহাকাব্যের মাধ্যমেও প্রকাশ করা সম্ভব হয়না।

 

বিজ্ঞাপন

কিছু ভালোবাসা এমনই—শব্দে বাঁধা পড়ে না। তবু মন চায়, কোনো একদিন সেই না বলা কথাগুলো কাউকে না কাউকে বলা হোক। আজ সেই দিন। আজ চিঠি দিবস।

 

একটা চিঠি আসলে কি? সাদা কাগজের উপরে কয়েকটা লাইন, কিছু কালির আঁচড়। অথচ তার ভেতরে ধরে রাখা যায় এক জীবনের নিঃশব্দ কৃতজ্ঞতা। যে ত্যাগের কোনো প্রতিদান হয় না, যে ভালোবাসার কোনো মূল্য বাঁধা যায় না। একটা ছোট্ট চিঠি সেই ঋণ শোধ না করলেও অন্তত সেটার স্বীকারোক্তি দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ” যে কথা তোমার কোনো দিন আর হয় নি বলা, নাহি জানি কারে তাই বলিবারে করে উতলা!”

বিজ্ঞাপন

 

আজকের দিনটা তাই সেই নীরবতা ভাঙার দিন। বাবাকে বলার দিন, “তোমার কাঁধে চড়ে দেখা পৃথিবীটা আজও আমার চোখে সবচেয়ে সুন্দর।” মাকে বলার দিন, “তোমার হাতের স্পর্শে যে নিরাপত্তা পাই, পৃথিবীর আর কোথাও তা খুঁজে পাইনি।” প্রিয় মানুষটাকে বলার দিন, “তুমি না থাকলে আমার দিনগুলো এতটা রঙিন হতো না।”

 

বিজ্ঞাপন

আমরা প্রতিদিন কথা বলি, কিন্তু মনের কথা বলি না। অথচ একটা চিঠি সেই দূরত্ব ঘুচিয়ে দিতে পারে নিমেষেই। কাগজের ওপর কলম বসানোর সেই কয়েক মুহূর্তে যে সততা আর কোমলতা ফুটে ওঠে, তা হয়তো মুখোমুখি কথায় অনেক সময় তুলে ধরা যায়না।

 

তাই আজ, এই চিঠি দিবসে, একটা কলম তুলে নিন। যাকে ভালোবাসেন, যার কাছে ঋণী—তাকে লিখে ফেলুন কয়েকটা লাইন। হয়তো তারা কোনোদিন জানতেনই না, আপনার মনে তাদের জন্য এত ভালোবাসা জমে আছে।

বিজ্ঞাপন

 

কারণ কিছু কথা বলার জন্য অপেক্ষা করতে নেই। ছোট্ট এই জীবনে সব সময় সব কথা বলার জন্য দ্বিতীয় কোনো সুযোগ থাকে না। আজই বলুন। আজই লিখ-ুন। কারণ আজ অনুভূতি প্রকাশের অনিচ্ছা পরবর্তীতে জীবনের পাতায় হয়তো শুধু আক্ষেপের হয়ে থেকে যেতে পারে।

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ