তাজা খবর
বিজ্ঞাপন

জেলা প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল ওয়ান।

Desk Editor ৮ দিন আগে | ০২:০৫ PM

জেলা প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল ওয়ান।

 

অনলাইন ডেস্ক:

 

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ স্থানে সংবাদ সংগ্রহ ও ডিজিটাল কনটেন্ট তৈরির জন্য জেলা প্রতিনিধি (ডিজিটাল বিভাগ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল ওয়ান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা ছাড়াও গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও সমুদ্রবন্দর এলাকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

 

আবেদনের যোগ্যতা ও দক্ষতা

 

বিজ্ঞাপন

প্রার্থীকে শুদ্ধ বাংলা উচ্চারণ ও সাবলীল, স্মার্ট বাচনভঙ্গির অধিকারী হতে হবে। পাশাপাশি লাইভ রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থাকা, মানসম্মত ও স্বচ্ছ ভিডিও ফুটেজ দ্রুত পাঠানোর দক্ষতা এবং স্টোরিটেলিং ও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শিতা থাকতে হবে।

 

এ ছাড়া ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা ও ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক এবং বয়সসীমা ৩০ বছর।

বিজ্ঞাপন

 

যেসব এলাকায় নিয়োগ

 

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন জেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও সমুদ্রবন্দর এলাকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানগুলোর মধ্যে রয়েছে—বেনাপোল স্থলবন্দর (যশোর), হিলি স্থলবন্দর (দিনাজপুর), তামাবিল স্থলবন্দর (সিলেট), টেকনাফ স্থলবন্দর (কক্সবাজার), মোংলা বন্দর, সৈয়দপুর, ভালুকা ও ভৈরব।

 

আবেদনের নিয়ম

বিজ্ঞাপন

 

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে ১ মিনিটের একটি অ্যাড-লাইভ ভিডিও পাঠাতে হবে। আবেদন পাঠাতে হবে ই-মেইলে।

 

বিজ্ঞাপন

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬

ই-মেইল: channelone.career@gmail.com

 

বিজ্ঞাপন

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংবাদ উপস্থাপন, রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি এবং ডিজিটাল সাংবাদিকতার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ