তাজা খবর
বিজ্ঞাপন

মিজানুর রহমান চৌধুরীকে দেখতে  হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য 

Desk Editor ৭ দিন আগে | ০১:১২ AM

মিজানুর রহমান চৌধুরীকে দেখতে 

হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য 

 

সেলিম মাহবুব, ছাতকঃ

বিজ্ঞাপন

 

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর হৃদযন্ত্রে রিং স্থাপনের পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সংসদ সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

 

এ সময় তার সাথে ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

বিজ্ঞাপন

হাসপাতালে তাঁরা মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি তাঁর চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন।

 

এ সময় মন্ত্রী ও সংসদ সদস্যরা মিজানুর রহমান চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ