সিরাজগঞ্জের তাড়াশে জমি নিজের নামে লিখে না দেওয়ায় স্ত্রীকে মা-রধর এবং ছেলে ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আব্দুস সাত্তার মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ আজেদা বেগম তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার কুসুম্বী গ্রামের মোছাঃ আজেদা বেগমের প্রথম স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। তখন তার সঙ্গে ছিল দুই বছরের একটি ছেলে। পরে তিনি আব্দুস সাত্তার মোল্লাকে দ্বিতীয় বিয়ে করেন।
অভিযোগে আজেদা বেগম উল্লেখ করেন, বিয়ের পর তার স্বামী তাড়াশ থানাধীন চৌবাড়ীয়া চৌকি মৌজায় ৩৩ শতাংশ জমি তার ও তার ছেলের নামে লিখে দেন। তবে কয়েক বছর ধরে ওই জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্বামী তাকে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্-যাতন করা হতো বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ২৫ আগস্ট সকাল ৯টার দিকে আব্দুস সাত্তার আবারও জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হন আজেদা বেগম।
তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আব্দুস সাত্তার তার স্ত্রী ও ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আজেদা বেগম।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার এসআই মো. মেহেদী হাসান বলেন, ❝আদালতের মাধ্যমে যে রায় পাবে, সেই জমি ভোগদখল করে খেতে পারবে।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তাড়াশে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মা-রধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সাব্বির মির্জা সিরাজগঞ্জ তাড়াশ
৮ দিন আগে | ০৭:১৬ PM