নিজস্ব প্রতিবেদক,মুন্সিগঞ্জ
‘মা-দক না বলুন, মা-দক ছেড়ে মাঠে আসুন’—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার নগর কসবা মিজান ঈদগাহ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় নগর কসবা আরিয়ান একাদশ ও বন্ধু মহল।
খেলার নির্ধারিত সময়ে উভয় দলই আক্-রমণাত্মক ফুটবল খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রথমার্ধে উভয় দল ৩-৩ গোলে সমতায় থাকে। নির্ধারিত সময়ে খেলাটিও সমতায় শেষ হওয়ায় পরে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।
পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে বন্ধু মহলকে পরাজিত করে নগর কসবা আরিয়ান একাদশ জয়লাভ করে।
আয়োজকরা জানান, মা-দক থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এমন প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।