তাজা খবর
বিজ্ঞাপন

‘আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি’—মামুনুল হক

Desk Editor ৫ দিন আগে | ০৬:০৩ PM

‘আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি’—মামুনুল হক

 

 

সংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে বিএনপির কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন

 

শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে সংস্কার বাস্তবায়নের আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।

 

বিজ্ঞাপন

মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। গণভোটের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের কথা থাকলেও ক্ষমতায় আসার পর বিএনপি সেই অবস্থান থেকে সরে গেছে বলে অভিযোগ করেন তিনি।

 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল—এই হলো তাদের অবনতি ও অধঃপতন। আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি।

বিজ্ঞাপন

 

তিনি আরও বলেন, গণভোট কোনো ছেলেভোলানো গল্প নয়; এটি ছিল জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। জনগণের সেই রায় বাস্তবায়ন না হলে রাজপথে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

বিজ্ঞাপন

লংমার্চকে সরকার পতনের কর্মসূচি নয়, বরং সরকারকে সতর্ক করার কর্মসূচি হিসেবে উল্লেখ করে মামুনুল হক বলেন, সরকারকে সতর্ক সংকেত দিতেই এই লংমার্চ।

এ সময় তিনি গণভোটের রায় কার্যকর, সংবিধান সংস্কার এবং শরীফ ওসমান হাদি হত-্যাকাণ্ড ও শাপলা হত-্যাকাণ্ডের বিচার কার্যকরের দাবি জানান।

সমাবেশে তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ