৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশী পিস্তল, রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার এক
৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার রাতে ঢাকার কদমতলী থানাধীন শনিরআখড়া নুরপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, কিছুক্ষণ আগে তাদের এলাকায় ব্যাপক গোলা-গুলি হয়েছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কদমতলী থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল পিয়াস চন্দ্র পাল এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপা-চার এএসআই কাজল ভূঁইয়া।
ঘটনাসূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে ৪/৫জন সন্ত্রাসী মোঃ আসলাম খানের (৩৮) মেসার্স লাকি ক্রোকারিজ নামে একটি দোকানে গিয়ে পিস্তল ও রিভলবার থেকে গুলি ছুঁড়তে থাকে এবং এক পর্যায়ে মোঃ আসলাম খানের ডান চোয়ালে এবং বাম হাতের বাহুতে মারাত্মকভাবে জখম হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন একজন সন্ত্রাসীকে আটক করে এবং মোঃ আসলাম খানকে রক-্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে যায়।
৯৯৯ হতে সংবাদপ্রাপ্ত হয়ে কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও ফায়ারকৃত ৩ রাউন্ড গুলির খোসাসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। প্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৪), পিতা মৃত- শুক্কুর আলী বেপারী, গ্রামঃ ইছাপাশা, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর। বর্তমানে- মৌচাক, সানারপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।