তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজদিখানের মালখানগরে ১৪০ পিস ইয়-াবাসহ মা-দক কারবারি গ্রেপ্তার

Liton mahmud ৪ দিন আগে | ০৫:২৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়-াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মালখানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রাজিব আহম্মেদ (৪২)। তিনি মালখানগর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মালখানগর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে জনৈক খালেদ সাইফুল্লাহর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে রাজিব আহম্মেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ