ময়মনসিংহে চাঞ্চল্যকর সাথী হ/ত্যা মামলা: যুবক হৃদয়ের মৃ/ত্যুদ/ণ্ড ও জরিমানা।
মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় আলোচিত সাথী আক্তার (৩৮) হত-্যা মামলায় হৃদয় (২৫) নামের এক যুবককে মৃত-্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ মার্চ একটি মোবাইল ফোনে ‘মিসড কল’ দেওয়াকে কেন্দ্র করে সাথী আক্তারের বড় বোনের সঙ্গে আসামি হৃদয়ের কথা-কাটাকাটি হয়। এর জেরে হৃদয় ও তার সহযোগীরা আকুয়া জুবলী কোয়ার্টার এলাকার ভাড়া বাসায় গিয়ে তাদের মা-রধর ও হুমকি দেয়। পরবর্তীতে ২৩ মার্চ দিবাগত গভীর রাতে আসামিরা পুনরায় সাথীর বাসায় চড়াও হয়। সাথী দরজা খোলার সঙ্গে সঙ্গেই ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে তারা পালিয়ে যায়। অতিরিক্ত রক-্তক্ষরণে ঘটনাস্থলেই সাথীর মৃত-্যু হয়।
ঘটনার পরদিন ২৪ মার্চ ২০২২ তারিখে নি-হতের ছোট বোন মোছা. শিউলী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত-্যা মামলা দায়ের করেন। পুলিশ মর-দেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করায়।
মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার আজিজ টুটুল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি হৃদয়কে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। রায়ে নির্দেশ দেওয়া হয় যে, গলায়- ফাঁসি ঝুলিয়ে আসামির মৃত-্যুদণ্ড কার্যকর করতে হবে এবং জরিমানার টাকা তার সম্পত্তি থেকে আদায় করে নি-হতের পরিবারকে হস্তান্তর করা হবে। বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা প্রদান করায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।