তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুর সীমান্তে বিজিবির বড় অভিযান ১৬৪ বো”ত”ল ভা”র”তী”য় ম”দ জ”ব্দ।

 

 

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া

 

বিজ্ঞাপন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরা-চালানবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সীমান্তের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মা-দকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। বিজিবি জানায়, কাটাবাড়ী সীমান্ত দিয়ে অভিনব কৌশলে মা-দক পা-চারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখেই তারা পালিয়ে যায়। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ। তিনি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মা-দক ও চোরা-চালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরা-চালান ও সীমান্ত অপরাধ রোধে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ