তাজা খবর
বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্ব-ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। 

Desk Editor 12 hours আগে | ০৫:১৯ AM

বিদ্যুৎ, জ্ব-ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। 

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্ব-ালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত চারটি সংসদীয় কমিটির প্রস্তাব উত্থাপন করেন।

 

বিজ্ঞাপন

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

 

বিদ্যুৎ, জ্ব-ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে। কমিটির সদস্যরা হলেন-অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস. এম. জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত।

বিজ্ঞাপন

 

এছাড়া সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। কমিটির সদস্যরা হলেন-মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ