ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া
শেরপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে মা-দকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়।আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরা-চালান বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বিজিবির একটি বিশেষ টহল দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া নামক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মা-দক ও মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭৩ হাজার টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরা-চালান প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা তৎপর রয়েছে। সীমান্তে মা-দক ও চোরা-চালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান এবং বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।