সিরাজগঞ্জের তাড়াশে মা-দকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫০ পিস ইয়-াবাসহ মোঃ মামুন ওরফে খোকন মোল্লা (৪১) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল খুটিগাছা এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে খোকন মোল্লাকে থামিয়ে তল্ল-াশি করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়-াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ইমাম জাফর বলেন, মা-দক ও অপরাধমুক্ত তাড়াশ গড়তে নিয়মিত চেকপোস্ট ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ ও মা-দক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।