তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জের শাল্লায় নতুন বসতঘরের খুঁটি পুঁতার সময় অদ্ভুত ঘটনা, মাটির নিচে গর্ত ও সুগন্ধি ঘিরে চাঞ্চল্য

Desk Editor 1 hour আগে | ০৮:৩৫ PM

সুনামগঞ্জের শাল্লায় নতুন বসতঘরের খুঁটি পুঁতার সময় অদ্ভুত ঘটনা, মাটির নিচে গর্ত ও সুগন্ধি ঘিরে চাঞ্চল্য

 

শাল্লা সুনামগঞ্জ:প্রতিনিধি

মোঃ দিলুয়ার হোসেন

বিজ্ঞাপন

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চব্বিশা গ্রামে নতুন বসতঘর নির্মাণকালে এক রহস্যজনক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘরের খুঁটি বা পালা পুঁততে গিয়ে মাটি নিচে প্রায় সাত হাত গভীরে দেবে যাওয়ার পর সেখানে বড় ধরনের সুড়ঙ্গ ও সুঘ্রাণ পাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ১১/৯/২৬ শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটেছে , পড়ে এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার

বিকেলে চব্বিশা গ্রামের বাসিন্দা মো. জয়নাল মিয়া তার শশুর বাড়িতে নতুন বসতঘর তোলার জন্য পালার (খুঁটি) গর্ত খুঁড়ে তা স্থাপন করছিলেন। হঠ্যাৎ করে একটি সম্পূর্ণ পালা নিচের দিকে প্রায় সাত হাত গর্তে দেবে যায়। এ সময় পাশের বাড়ির লোকজন তা দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসেন এবং ৬ /৭ জন লোক পালার শিকা ধরে টেনে সেটিকে ওপরে তোলেন।

 

বিজ্ঞাপন

খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। খুঁটি তোলার পর গর্তের ভেতর পূর্ব ও পশ্চিম দিকে বড় ধরনের সুড়ঙ্গ এবং তীব্র আতর বা সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

এ ঘটনার পর থেকে পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও কিছুটা আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন এবং এই জায়গায় ঘর নির্মাণ না করা ভালো বলে মতামত দিচ্ছেন। তবে পুরো বিষয়টি আসলে কী বা এর পেছনে কোনো স্বাভাবিক ভৌগোলিক কিংবা ঐতিহাসিক কারণ রয়েছে কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবিষয়ে বাড়ির মালিক জয়নাল মিয়া জানান, আমার শশুর বাড়িতে নতুন ঘর নির্মাণ করতে ঘরের খুঁটি তুলেছি। খুঁটি তুলতে গিয়েই এই অলৌকিক ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামের শতশত মানুষ এসে ভিড় জমাচ্ছে এবং ঘটনার সত্যতা পেয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ