মহাসড়কে কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘ-র্ষে
মাধবপুরে ইউএনও’কে বহনকারী জিপ।
মাধবপুর প্রতিনিধি
ঢাকা সিলেট মহাসড়কের কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘ-র্ষে মাধবপুরে ইউএনও’কে বহনকারী জিপ। হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। যানবাহনের বিরাট ক্ষতি হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসান,গাড়ী চালকসহ দেহরক্ষী আনসার সদস্যেরা অক্ষত আছে।
আজ রোববার(১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হতে হবিগঞ্জ জেলায় মাসিক মিটিং এ যাওয়ার সময়ে এ দূর্গটনায় পতিত হন।
প্রত্যাক্ষদর্শিরা জানান, মাধবপুর উপজেলা হতে দুপির সাড়ে ১২ টার সময়ে হবিগঞ্জের যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো -উ-১৪-০৯৩৬) মুখোমুখি ধাক্কা দেয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী সরকারী (হবিগঞ্জ – ১৬-১০৬৮) জিপ গাড়টি কাভার্ড ভ্যনের ধাক্কায় সড়কের পাশে চলে যায়। এসময় পিছনে থাকা অপর একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১২-৮৬২৪) পিছন থেকে ধুমড়ে মুচড়ে যায়।
দূর্ঘটনায় কবলিত গাড়ীগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।
বার্তা প্রেরক
মাোহাম্মদ নাজির মিয়া
মাধবপুর থেকে
০১৯৭৯২৪৫৩৩৭