বাকৃবি প্রতিনিধি:
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের (এমভিএসএ) তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের মো. রফিকুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মো. নাইমুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহ্বায়ক ও ময়মনসিংহ ভেটস ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. শফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভার মাধ্যমে ১৯৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় ।
নতুন কমিটিতে বাকৃবি থেকে সহ-সভাপতি পদে আবু রায়হান, জুনায়েদ আকন্দ সাকিব ও হানিফ মণ্ডলসহ মোট ২০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বুরহান উদ্দিন সিয়াম, সাকিব আহমেদ শামীম, সজিব মাহমুদ ও সুমাইয়া ইসলাম স্বর্ণাসহ মোট ২৯ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ হাসান বাঁধন, মশিউর রহমান ফাহিম, আতিকা উলফাত অমি, শরিফ আহমেদ, এ.কে.এম. তারিকুজ্জামান ইউশা, নাহিদ হাসান সানি ও আশফাকুর রহমানসহ মোট ২১ জন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া বাকৃবি থেকে সহ-প্রচার সম্পাদক পদে আবু জায়েদ জিসানসহ মোট ২ জন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে তাশরিফুল আলম, গণযোগাযোগ সম্পাদক পদে রিদওয়ান বারী পলক, উপ-তথ্য সম্পাদক পদে মুতাসিমুল ইসলাম, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে নাইম সারোয়ার অপু, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে আশিস চন্দ্র দাস, উপ-আন্তর্জাতিক সম্পাদক পদে মো. ফাহিম ফয়সাল, উপ-আইন সম্পাদক পদে মো. নাঈম হাসান, উপ-পরিকল্পনা সম্পাদক পদে আশরাফুল হায়াৎ, সহ-শিক্ষা সম্পাদক পদে মাহফুজা আক্তার ইমা, উপ-পাঠাগার সম্পাদক পদে তামান্না তাসবিন ওমি, উপ-বিজ্ঞান সম্পাদক পদে তৌফিক হাসান, সহ-সংস্কৃতি সম্পাদক পদে আশরাত জাহান অনন্যা, সহ-ক্রীড়া সম্পাদক পদে আনিকা তাসনিম, উপ-ক্রীড়া সম্পাদক পদে মো. আহকাম হোসেন আলিম, সমাজকল্যাণ সম্পাদক পদে আহসানউল্লাহ সিয়াম, উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পদে নুসাইবা তাইমা তাহইয়া, সহ-পরিবেশ সম্পাদক পদে মিফতাহুল জান্নাতি মিলি, উপ-পরিবেশ সম্পাদক পদে আসাদুজ্জামান জামান, উপ-চিকিৎসা সম্পাদক পদে মোনালিসা কিবরিয়া, সহ-ছাত্রী সম্পাদক পদে সাদিয়া শারমিন জ্যোতি, সহ-টেকসই উন্নয়ন লক্ষ্য সম্পাদক পদে আপন গোস্বামী এবং উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য সম্পাদক পদে নাঈম সালেহীন আরাফ দায়িত্ব পেয়েছেন।
বাকৃবি থেকে সহ-সম্পাদক পদে অনিক পাল, মরিয়ম আক্তার মিলা, রকিবুল হাসান শিহাব, সুমাইয়া আফরিন বিথি ও সায়মা নুসরাতসহ মোট ২৬ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে খলিল বিন খালিদ ইউসুফ, ফারহিন জান্নাত সেতু, মার্জিন আক্তার, শেখ শাহরিয়া আহমেদ শিশির, মোছাঃ তানজিনা আক্তার তৃপ্তি ও সুমাইয়া আফসারি আলিয়াসহ মোট ১১ জন দায়িত্ব পেয়েছেন।