তাজা খবর
বিজ্ঞাপন

চুল কাটতে বেরিয়ে নিখোঁজ, ৭ মাস পর এক পা হারিয়ে ফিরল রায়হান

Desk Editor 2 hours আগে | ০৩:০২ PM

চুল কাটতে বেরিয়ে নিখোঁজ, ৭ মাস পর এক পা হারিয়ে ফিরল রায়হান

বিশেষ প্রতিবেদক:
চুল কাটতে বাড়ি থেকে বেরিয়ে প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর এক পা হারানো অবস্থায় বাড়ি ফিরেছে ১২ বছরের শি-শু রায়হান। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নোয়াপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সে।

পরিবারের দাবি, প্রায় সাত মাস আগে চুল কাটার জন্য বাবার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় রায়হান। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি বাবা।

দীর্ঘ সাত মাস পর গত ১৩ সেপ্টেম্বর রাতে চুনতির সিরাত মাহফিল এলাকায় ভিক্ষা করার সময় স্থানীয়দের নজরে আসে রায়হান। পরিচয় জানার পর স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে বাবা নাজিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

রায়হানের দাবি, নিখোঁজ হওয়ার পর সে প্রথমে কক্সবাজারে যায়। পরে কয়েকজন তাকে ভালো খাবার, পোশাক ও পড়াশোনার সুযোগ দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যায়। ঢাকার কমলাপুর এলাকায় তাকে একটি স্থানে রাখা হয় বলে দাবি শি-শুটির।

রায়হানের ভাষ্য অনুযায়ী, সেখানে তার মতো আরও কয়েকজন শি-শু ছিল। একপর্যায়ে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়। পরে এক সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার ডান পা নেই। এরপর তাকে বলা হয়, ট্রেন দুর্ঘটনায় তার পা কেটে গেছে। হুইলচেয়ারে বসিয়ে বিভিন্ন এলাকায় ভিক্ষা করানো হতো বলেও দাবি করেছে সে।

এদিকে, রায়হানের শরীরের ডান পাশে পেট ও পিঠে অস্ত্রোপচারের মতো দাগ রয়েছে বলে জানিয়েছে পরিবার। এসব দেখে তার একটি কিডনি অপসারণ করা হয়ে থাকতে পারে বলে পরিবারের আশঙ্কা। তবে কিডনি অপসারণ বা বিক্রির অভিযোগ এখনো চিকিৎসা পরীক্ষায় নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপন

রায়হানের বাবা জানান, ছেলেকে ফিরে পাওয়ার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, রায়হান নিখোঁজ হওয়ার সময় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। শি-শুটির দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল ঢাকার কমলাপুর হওয়ায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, রায়হানের বক্তব্যের সত্যতা যাচাই করে নিখোঁজ থাকার সাত মাসে তার সঙ্গে আসলে কী ঘটেছিল, তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করা হোক।

একই সঙ্গে রায়হানের পূর্ণাঙ্গ চিকিৎসা পরীক্ষা, শরীরে থাকা অস্ত্রোপচারের দাগের কারণ অনুসন্ধান এবং কিডনি অপসারণের আশঙ্কা সত্য কি না—তা মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার দাবি উঠেছে।

বিজ্ঞাপন

অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। তবে একটি শি-শুর সাত মাস পর এক পা হারিয়ে বাড়ি ফেরার ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ