তাজা খবর
বিজ্ঞাপন

ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘ-র্ষ: চালকসহ নি-হত ২, আহত ৪

Desk Editor 2 hours আগে | ০৫:১৬ PM

ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘ-র্ষ: চালকসহ নি-হত ২, আহত ৪

 

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব-ালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘ-র্ষে চালকসহ ২ জন নি-হত ও ৪ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ময়মনসিংহ-গফরগাঁও আঞ্চলিক সড়কের ত্রিশাল থানাধীন কানিহারী ইউনিয়নের কালীর বাজার সংলগ্ন তিরখী (যশিদ্বার চৌরাবাড়ী মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নি-হত সিএনজিচালিত অটোরিকশার চালক জসিম উদ্দিন (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানাধীন সুতিয়াখালী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় নি-হত অপর নারী যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গফরগাঁও থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ শহরের দিকে যাওয়ার পথে তিরখী এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব-ালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘ-র্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জসিম উদ্দিন নি-হত হন।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এক নারী মারা গেলে নি-হতের সংখ্যা বেড়ে দুজন হয়। বর্তমানে আহত অপর ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার ও শনাক্তে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ