নওগাঁর পত্নীতলায় ৮০ ট্যাপেন্টাডলসহ মা-দক ব্যবসায়ী গ্রেপ্তার
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশের মা-দকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
পত্নীতলা থানা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় মা-দকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।