র্যাব-এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৮৫ কেজি গা-ঁজাসহ ০৩ জন মা-দক ব্যবসায়ী গ্রেফতার
১। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃ-শংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মা-দক উদ্ধার, হত-্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ-্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর বাজারে অবস্থানকালে অদ্য ১৫/০৯/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ০৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে একটি ট্রাকযোগে কতিপয় ব্যক্তি মা-দকদ্রব্যসহ ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে যৌথ অভিযানিক দলটি সকাল ০৭.৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়নের রাজবাড়ীয়াকান্দি সাকিনস্থ সিলেট-ঢাকা মহাসড়কে শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক সিগন্যাল দিয়ে থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে নেমে ০৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মা-দকদ্রব্য গা-ঁজা রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে ট্রাকের পিছনে বস্তার উপর থেকে ৬ বস্তা ১৭ প্যাকেট নীল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৮৫ কেজি গা-ঁজা এবং ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি-
১। মোঃ ইব্রাহিম মিয়া (৪২) (ড্রাইভার), পিতা- ইউসুফ মিয়া, সাং-শ্রীভান্ডা, থানা-তানোর, জেলা-রাজশাহী।
২। মোঃ মোর্শা-লিন প্রকাশ রতন (১৯), পিতা- মোঃ আজিজুল হক, সাং-নতুন কসবা, থানা-দামকুড়া, জেলা-রাজশাহী।
৩। মোঃ শাকিব মিয়া (২০), পিতা- মোঃ খোরশেদ মিয়া, সাং-জলবাগান, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মা-দকদ্রব্য গা-ঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।