স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
নিষিদ্ধ ঘোষিত পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জ্বল কে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
বুধবার (১৬সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের নিউমার্কেট ঢাকাইয়া পট্রির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নিষিদ্ধ ঘোষিত পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল পঞ্চগড় শহরের নিউমার্কেট ঢাকাইয়া পট্রির নিজ বাসায় অবস্থান করছে।
তাৎক্ষনিক পঞ্চগড় সদর পুলিশের একটি দল অভিযান চালিয়ে এস এম হুমায়ুন কবীর উজ্জল কে আটক করে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের পর তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। জিজ্ঞাসা বাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোকলেছুর রহমান, নিষিদ্ধ ঘোষিত পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল কে আটকের বিষয় নিশ্চিত করেন এবং যর্থাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।