তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রিভালবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি আভিযানিক দল।
বুধবার (১৬ সেপ্টেম্বর ) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর থানাধীন চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঊর্ধ্বতন কর্মকর্তার দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় জনৈক উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে অস্ত্র ও গুলির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান-টি এসআরবি-১২, সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের দিকনির্দেশনায় পরিচালিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ