তাজা খবর
বিজ্ঞাপন

বিএনপি নেতার সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডা পরে থানার প্রধান ফটক ও ট্রাফিক বক্সে ভাঙচুরের অভিযোগ। ‎

সংগ্রহে: 0-4096×3072-0-0-{}-0-12#

বিএনপি নেতার সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডা পরে থানার প্রধান ফটক ও ট্রাফিক বক্সে ভাঙচুরের অভিযোগ।

 

 

‎মোঃ সোহানুর রহমান‌।

‎

বিজ্ঞাপন

‎

‎ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বিএনপির এক নেতার সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে থানার প্রধান ফটক ও পাশের ট্রাফিক বক্সে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

‎

বিজ্ঞাপন

‎রোববার, ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে প্রবেশ করতে চান।

‎

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় ওসি ও কর্মকর্তারা জরুরি বৈঠকে থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয়। এ নিয়ে প্রথমে এক পুলিশ সদস্যের সঙ্গে এবং পরে ওসির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

বিজ্ঞাপন

‎

‎মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, পরে কয়েকজন বিএনপি ও যুবদল কর্মী আরিফ রব্বানীকে বুঝিয়ে থানার বাইরে নিয়ে যান।

‎পুলিশের দাবি, রাত ১০টার আগে বেশ কিছু লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে থানার দিকে আসে। এরপর থানার প্রধান ফটক ও পাশের ট্রাফিক বক্সে ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

‎

‎তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

‎

বিজ্ঞাপন

‎এদিকে, বিএনপি নেতা আরিফ রব্বানীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম জানান, আরিফ থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন বলে তিনি শুনেছেন। তবে ভাঙচুরের ঘটনা তিনি নিজে দেখেননি।

‎

‎ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. রুকুনোজ্জামান রোকন বলেন, থানায় হা-মলার ঘটনা হয়ে থাকলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

‎

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ