ম্যাক আলিস্টারের গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
নাঈম হাসান নিরব, সিরাজগঞ্জ প্রতিনিধি:
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার পর থেকেই জমে উঠেছে লড়াই। বর্তমানে খেলার প্রথমার্ধ চলছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে রয়েছে।
ম্যাচের শুরু থেকেই লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। মেসির নেওয়া একটি নিখুঁত কর্নার কিক থেকে আসা বলে দুর্দান্ত হেডে বল জালে জড়ান আলেক্সিস মাক আলিস্তের।