হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়া বাজার উপশাখা আইএফআইসি ব্যাংকের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নোয়াপাড়া বাজার উপশাখার অফিসার ইনচার্জ শমসের সালেহীনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক পিএলসি মাধবপুর শাখার ব্যবস্থাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান।
সেমিনারে আরও বক্তব্য দেন ট্রানজেকশন সার্ভিস অফিসার সুধীর, ছাতিয়াইন বাজার উপশাখার অফিসার ইনচার্জ এম ইমরান সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম মহালদার এবং মাধবপুর শাখার মার্কেটিং অফিসার শান্তালাল দাস।
এ সময় ছাতিয়াইন উপশাখার ট্রানজেকশন অফিসার সোহানুর রহমান, সাংবাদিক এম. এম. গউস (দৈনিক মানবজমিন)সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয়, ব্যাংকিং সেবা ব্যবহারে সচেতনতা এবং নিরাপদ আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।