তাজা খবর
বিজ্ঞাপন

বাঁশখালীর বন্যার্তদের পাশে সমাজসেবক হাজী মোক্তার উদ্দিন, খাদ্যসামগ্রী বিতরণ

Md. Mohashin Hossain Chandpur ১৬ দিন আগে | ১১:৫১ AM

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জলদির কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সুপরিচিত সার্ভেয়ার হাজী মো. মোক্তার উদ্দিন।

নিজস্ব উদ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একদল নিঃস্বার্থ মানবিক যুবককে সঙ্গে নিয়ে তিনি প্রথমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করেন। পরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রয়োজন ও দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। প্রয়োজনের ভিত্তিতে খাদ্যসামগ্রী সংগ্রহ করে স্থানীয় মানুষের সহযোগিতায় সুষ্ঠু ও স্বচ্ছভাবে বন্যার্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ সময় হাজী মো. মোক্তার উদ্দিন বলেন, দুর্যোগের এই সময়ে মানবতার সেবাই সবচেয়ে বড় দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

এলাকাবাসী জানান, বন্যার শুরু থেকেই হাজী মো. মোক্তার উদ্দিন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ