তাজা খবর
বিজ্ঞাপন

হানিফ সংকেত এর জনপ্রিয় ইত্যাদি প্রচার হবে আজ রাত ৮টায়।

Desk Editor ১১ দিন আগে | ০৫:২৯ PM

হানিফ সংকেত এর জনপ্রিয় ইত্যাদি প্রচার হবে আজ রাত ৮টায়।

 

ডেস্ক রিপোর্ট|খবর টিভি:

 

আমাদের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, সমৃদ্ধ পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথা দর্শকের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’ এবার হাজির হয়েছে সমৃদ্ধ ইতিহাস, স্বকীয় সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন—সীমান্তবর্তী জেলা জামালপুরে।

বিজ্ঞাপন

 

এই জেলার বকশীগঞ্জ উপজেলায়, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সবুজ বনানী ও নৈসর্গিক লেক পরিবেষ্টিত ‘লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে’র উন্মুক্ত চত্বরে নির্মিত মঞ্চে ধারণকৃত পর্বটি জামালপুরের নানা ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি সাজানো হয়েছে বরাবরের মতোই বৈচিত্র্যময় সব বিষয় দিয়ে।

 

বিজ্ঞাপন

প্রচারিত হবে আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার—রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে।

 

রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ