তাজা খবর
বিজ্ঞাপন

একের পর এক গণমাধ্যমের ডিজিটাল বিভাগ ব্যর্থ হচ্ছে কেন?

খবর টিভি ডেস্ক ৯ দিন আগে | ০২:০৯ AM

একের পর এক গণমাধ্যমের ডিজিটাল বিভাগ ব্যর্থ হচ্ছে কেন?

নিজস্ব প্রতিবেদক | খবর টিভি

 

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশের অধিকাংশ গণমাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্ব বাড়াচ্ছে। মাল্টিমিডিয়া ও ডিজিটাল বিভাগে বিনিয়োগও করছেন গণমাধ্যম মালিকরা। তবে বিপুল বিনিয়োগ ও প্রত্যাশার পরও একের পর এক গণমাধ্যমের ডিজিটাল বা মাল্টিমিডিয়া বিভাগ ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন সাংবাদিক অমিত হাসান রবিন।

বিজ্ঞাপন

 

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন যুগান্তরের রিপোর্টার অমিত হাসান রবিন। তাঁর মতে, ডিজিটাল বিভাগের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনেক ক্ষেত্রে পর্যাপ্ত বাস্তব অভিজ্ঞতা ও পূর্ণাঙ্গ দক্ষতার ঘাটতি।

 

বিজ্ঞাপন

অমিত হাসান রবিন লিখেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বেশির ভাগ গণমাধ্যমের মালিক আশাবাদ নিয়ে ডিজিটাল বিভাগে অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু এরপরও অনেক মাল্টিমিডিয়া বিভাগ প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না।

 

তিনি মনে করেন, একটি কার্যকর মাল্টিমিডিয়া টিম পরিচালনার জন্য শুধু একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা থাকলেই হয় না। ফুটেজ সেন্স, স্ক্রিপ্টিং, ভয়েস, সোশ্যাল মিডিয়া এবং পুরো ডিজিটাল অপারেশন সম্পর্কে ভালো ধারণা ও বাস্তব দক্ষতা থাকা জরুরি।

বিজ্ঞাপন

 

তাঁর ভাষায়, অনেক ক্ষেত্রে ভাসা-ভাসা জ্ঞান ও অনুমাননির্ভর ধারণা নিয়ে ডিজিটাল বিভাগ পরিচালনার দায়িত্ব নেওয়া হচ্ছে। ফলে অনেকটা পরীক্ষামূলকভাবে কাজ করতে গিয়ে সঠিক পরিকল্পনা, কনটেন্ট নির্বাচন ও সময়োপযোগী কৌশলের অভাবে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।

 

বিজ্ঞাপন

অমিত হাসান রবিনের মতে, কেউ হয়তো মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষ, কেউ স্ক্রিপ্টিংয়ে ভালো, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনায় পারদর্শী, আবার কেউ ভয়েসে ভালো। কিন্তু একজন মাল্টিমিডিয়া প্রধানকে পুরো প্রক্রিয়াটি বুঝতে হবে।

 

শুধু নিজের দক্ষতার জায়গাটিতে ভালো হলেই একটি পুরো টিমের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়—এমনটাই মনে করেন তিনি। একই সঙ্গে ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করাও একজন ডিজিটাল বা মাল্টিমিডিয়া প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

 

পোস্টে তিনি আরও লিখেছেন, অনেক ক্ষেত্রে যে দক্ষতার কারণে একজন ব্যক্তি মাল্টিমিডিয়া বিভাগের দায়িত্ব পান, দায়িত্ব পাওয়ার পর সেই কাজ থেকেই তিনি দূরে সরে যান। বরং নেতৃত্ব দেওয়ার পরিবর্তে ‘বসগিরি’তে বেশি মনোযোগী হয়ে পড়েন। আর সেখান থেকেই ধীরে ধীরে পতনের শুরু হয়।

 

বিজ্ঞাপন

অমিত হাসান রবিনের ভাষ্য অনুযায়ী, গণমাধ্যমের এই পেশায় শুরুতেই ব্যর্থতার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। তাই প্রতিদিন নিজেদের সক্ষমতা প্রমাণ করে যেতে হয়।

 

তিনি আরও ইঙ্গিত করেন, একটি ডিজিটাল বিভাগকে সফল করতে শুধু অর্থ বিনিয়োগ বা জনবল নিয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা, সময়োপযোগী কনটেন্ট নির্বাচন, দক্ষ টিম এবং নিয়মিত পারফরম্যান্স মূল্যায়ন।

বিজ্ঞাপন

 

সব মিলিয়ে তাঁর বক্তব্যের মূল বিষয় হলো—ডিজিটাল গণমাধ্যমের ভবিষ্যৎ শুধু প্রযুক্তি বা বিনিয়োগের ওপর নির্ভর করে না। দক্ষ নেতৃত্ব, মাঠের অভিজ্ঞতা এবং ডিজিটাল কনটেন্টের প্রতিটি ধাপ সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকলে বড় বিনিয়োগও কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ