ডেস্ক রিপোর্ট:
অদ্য ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ০৮:০০ ঘটিকায় মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার জনাব এ বি এম সাদিকুল আলম মুরাদ (শিক্ষানবিশ), ঢাকা জেলা।
প্যারেড চলাকালে পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে জিএস (Good Service) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় প্যারেড গ্রাউন্ডে রাখা সকল যানবাহন পরিদর্শন করেন।
মাস্টার প্যারেড শেষে সকাল ০৯:০০ ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের ❝ফায়ারিং বার্ড-এ কিট প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঢাকা।
পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় মিল ব্যারাক কনভেনশন হলে জুন/২০২৬ মাসের ❝মাসিক কল্যাণ সভা ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পুলিশ সুপার মহোদয় অবগত হন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় জুন মাসে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মধ্যে আর্থিক পুরস্কার প্রদান করেন।
এছাড়াও, ঢাকা জেলা পুলিশের অবসরপ্রাপ্ত বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।