তাজা খবর
বিজ্ঞাপন

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Desk Editor ৩১ দিন আগে | ০৯:১১ PM

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

 

সেলিম মাহবুব, ছাতক:

 

দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

রবিবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

বিজ্ঞাপন

জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ-৫ আসনের ছাতক-দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদীর আহমদ, আকবর আলী, আনিসুল হক, রেজাউল হক, শামসুল হক নমু, আ.ত.ম. মিসবাহ, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের ছাতক-দোয়ারারর সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডাক-টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি চলছে।

বিজ্ঞাপন

 

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জেও দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছি। তিনি আরও বলেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, বিগত স্বৈরশাসক সারা দেশকে লুটপাট করেছে এবং অনেক গ-ুম-খ-ুনের মাধ্যমে জনরোষের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা আবার কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ