মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপ-হরণ করে গণধর-্ষণ- গ্রেফতার ৩
উভ/মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক গৃহপরিচারিকাকে অপ-হরণের পর আটকে রেখে গণধর-্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ শেষে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এসময় সিএনজি অটোরিকশায় এসে পথরোধ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে উপজেলার ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে রাতভর পর্যায়ক্রমে ধর-্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন সকালে কিশোরীকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শি-শু নির্-যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর বুধবার অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি দুলাল মিয়া, জুয়েল মিয়া ওরফে সোহেল এবং আল আমিন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক মো. আবদুর রাজ্জাককে। আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইমন দেব চৌধুরী।
মৌলভীবাজার।