তাজা খবর
বিজ্ঞাপন

মাওয়া প্রান্তে জনসমুদ্র: প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে উৎসবমুখর পদ্মা সেতু এলাকা

Liton mahmud ১৫ দিন আগে | ০৯:৩৫ AM

বরিশাল সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢল নেমেছে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো মাওয়া এলাকা যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

 

সকাল থেকেই পদ্মা সেতুর টোলপ্লাজা, এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়কজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা রঙ-বেরঙের ব্যানার,

বিজ্ঞাপন

ফেস্টুন এবং জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মাওয়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়া, সাধারণ মানুষের চলাচল ও যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজর রাখা হয়েছে।

বিজ্ঞাপন

 

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছাবেন। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। সফরে উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সাংগঠনিক কার্যক্রমের ওপর বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এই সফরকে ঘিরে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বরিশাল সফর কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি দেশের পরিবেশ রক্ষা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সেতুবন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বৃক্ষরোপণের মাধ্যমে তিনি যে বার্তা দিচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তাঁর প্রতি জনগণের গভীর ভালোবাসা, আস্থা ও প্রত্যাশা কতটা অটুট।

সফরটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ