আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার অতিরিক্ত বিক্রির অভিযোগে ২টি ডিলাকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা
আশুলিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ২টি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির বিষয়ে প্রমান পাওয়ায় ২টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এবং আমতলা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ঢাকা জেলার সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান।
অভিযানের শুরুতেই আমতলা এলাকার যমুনা এবং বিএম এলপি গ্যাসের পরিবেশক মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে প্রবেশ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয়ের চালান, বিক্রয়ের চালান ও পরিবেশকের সরবরাহকৃত তথ্যে গড়মিল থাকায় তাদেরকে সতর্ক করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে পার্শ্ববর্তী ইকব-াল এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠান-টির মালিক ইকব-াল হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান-টিকে নজরদারিতে রাখার ঘোষণা দেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ কাগজপত্রে গড়মিল থাকায় মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠান-টির ইকব-াল এন্টারপ্রাইজের মালিক ইকব-াল হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।